.

.

দেশি পাবদার চাষপ্রযুক্তি-২

December 18, 2009
                                  
দেশি পাবদার চাষপ্রযুক্তি-২
দুটিপদ্ধতিতে পাবদা মাছের ডিম সংগ্রহ করা যায়
১. হাপাপদ্ধতি : প্রথমে ১ সেঃ মিঃ ব্যাস ফাঁক বিশিষ্ট পলিথিন জাতীয় জাল দিয়ে একটি হাপাতৈরি করতে হবে। হাপার মাপ হবে দৈর্ঘ্যে ১২ ফুট প্রস্থে ৪ ফুট। উপরের অংশ খোলাহাপাটিকে এমনভাবে সিস্টার্ণে স্থাপন করতে হবে যেন সম্পূর্ণ হাপাটির নীচের অংশঅর্থাৎ তলার অংশ সিস্টার্ণের তলা থেকে কমপক্ষে ৬ ইঞ্চি উপরে থাকে। এরপর পুরুষ ওস্ত্রী মাছকে ইনজেকশন করে ১ : ১ অনুপাতে হাপায় ছাড়তে হবে। পরে পানির কৃত্রিম ঝর্ণাদিয়ে স্রোতের সৃষ্টি করতে হবে। এই জাতীয় এক একটি হাপায় ৬০/৭০ জোড়া পাবদা মাছইনজেকশন করে ছাড়া যেতে পারে। ইনজেকশন এমন সময়ে করতে হবে যেন মাছগুলো গভীর রাতে ডিমদেয়। কারণ, রাত যত গভীর হবে পাবদা মাছে ডিম দিতে তত স্বাচ্ছন্দ্যবোধ করবে। গভীর রাতথেকে ভোর পর্যš- মাছগুলো ডিম দেয়া শেষ করবে। ডিম দেয়া শেষ হলে ব্র“ড মাছসহ হাপাটিকেসাবধানের সাথে তুলে নিতে হবে। যেহেতু হাপাটিতে ব্যবহৃত জালটি ১ সেঃ মিঃ ফাঁকবিশিষ্ট তাই মাছগুলো ডিম দেয়ার সাথে সাথে হাপার জালের ফাঁক দিয়ে ডিমগুলোসিস্টার্ণের তলায় পড়ে যাবে। পাবদা মাছের ডিম সামান্য আঠালো থাকা সত্ত্বেও হাপাটিপলিথিন জাতীয় জালের ব্যবহারের জন্য হাপার জালে ডিম আটকাবে না এবং হাপার নীচে পড়েযাবে অর্থাৎ সিস্টার্ণের তলায় জমা হবে। ব্র“ড মাছগুলো সরিয়ে নেয়ার পর সিস্টার্ণেরতলায় থেকে সাইফনের মাধ্যমে ডিমগুলোকে একটি প-াস্টিকের গামলায় সংগ্রহ করা হয়।
২.সিস্টর্ণ পদ্ধতি : এ পদ্ধতিতে পাবদা মাছের ব্র“ড মাছগুলোকে পি.জি. হরমোন দিয়েইনজেকশন করে সরাসরি সার্কুলার ট্যাংক বা পানির হাউজে ছাড়তে হবে। পানির কৃত্রিমঝর্ণা দিয়ে স্রোতের সৃষ্টি করতে হবে। বিকেলে পাবদা মাছকে ইনজেকশন দিলে শেষ রাতে ডিমদেয়া শেষ হবে। ডিমগুলো সার্কুলারের বা হাউজের মাঝখানে জমা হবে। জমাকৃত ডিমগুলোকেসাইফন পদ্ধতিতে প¬াস্টিক গামলায় একসাথে করতে হবে।
উপরোলি¬খিত ২টিপদ্ধতিতেই পাবদা মাছের ডিম সংগ্রহ করা যায়। তবে হাপা পদ্ধতিতে ডিম সংগ্রহ আমার কাছেবেশি উপযোগী মনে হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে যে, সিস্টার্ণ পদ্ধতিতে ডিমদেয়ার পর পুরুষ পাবদা মাছ কিছু ডিম খেয়ে ফেলে। সাইফন পদ্ধতিতে প¬াস্টিকের গামলায়ডিমগুলোকে নিয়ে শীটের তৈরি ট্রে অথবা সিমেন্টের তৈরি সিস্টার্ণে রাখতে হবে। ট্রে বাসিস্টার্ণের পানির উচ্চতা হবে ৩-৪ ইঞ্চি। এই অবস্থায় ট্রেতে ছিদ্রযুক্ত পাইপ দিয়েঝর্ণার ব্যবস্থা করতে হবে। ২০ ঘন্টার মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে। বাচ্চা হওয়ার৩ দিনের মধ্যে ডিম্বথলী শোষিত হয়ে রেণু পোনায় পরিণত হয়। বাচ্চা ফুটে বের হওয়ার ২৪ঘন্টা পর ডিম্বথলী থাকা অবস্থায় খাবার খেতে পারে। এরা স্বগোত্রভোজী তাই প্রতি ৩ঘন্টা অš-র অš-র খাবার দিতে হয়। খাদ্য হিসেবে এদের ক্ষুদ্র লাল কেঁচো ভাল করেবে¬ন্ডার করে এক থেকে দুই দিন খাওয়ানোর পর রেণুগুলোকে পুকুরে স্থানাš-র করতে হবে।গবেষণা প্রতিষ্ঠান এবং মৎস্য বিজ্ঞানীগণ পাবদা মাছের পোনা উৎপাদনের উপরও কাজ করছেন।সমসাময়িক সময়ে কিন্তু তাদের উদ্ভাবিত পাবদা মাছের পোনা উৎপাদনের কৌশল আমার কাছেততটা লাগসই প্রযুক্তি মনে হয়নি। অনেক বিজ্ঞানী মনে করেন যে, পাবদা মাছের বেনুকে১০/১২ দিন সিস্টার্ণে রেখে ১ ইঞ্চি সাইজ হওয়ার পরে নার্সারিতে স্থানাš-রের কথাবলেন। কিন্তু এই পদ্ধতিতে কখনই একজন মৎস্য চাষি উলে¬খযোগ্য সংখ্যক পোনা উৎপাদন করতেপারবে না। কারণÑ
ক. পাবদামাছ স্বগোত্রভোজী বলে সির্স্টাণে একটি অপরটিকে খেতে খেতে ১০/১২ দিন পরে এক দশমাংশপোনাও আর অবশিষ্ট থাকবে না।
খ. যেপদ্ধতিতে ডিম সংগ্রহ করার কথা বিজ্ঞানীগণ বলে থাকেন সে পদ্ধতিতে পাবদা মাছ আশানুরূপডিম দেয় না।
আতুরপুকুর বা নার্সারি পুকুর প্রস্তুতির উলে¬খযোগ্য দিক :
১. আতুরপুকুর বা নার্সারি পুকুরে যাতে কোন প্রকার ব্যাঙ, সাপ বা অবাঞ্ছিত কোন প্রাণী নাঢুকতে পারে সে জন্য পুকুরের চারপাশ জাল দিয়ে ভালভাবে ঘের দিতে হবে।
২.নার্সারি পুকুরে অতিরিক্ত খাদ্য প্রয়োগ করা যাবে না।
৩.সপ্তাহে ২ দিন হররা টানতে হবে।
৪.নার্সারি পুকুরের খাদ্য হিসেবে ৫০% কুড়া এবং ৫০% শুটকি মাছের গুঁড়ো একসাথে মিশিয়েপ্রতিদিন রেনুর ওজনের ২০% প্রয়োগ করতে হবে।
৫. এরাসাধারণত রাতে খেতে পছন্দ করে। তাই উপরোলি¬খিত খাবারটি রাতে ২বার প্রয়োগ করা যেতেপারে।
পাবদামাছের চাষ পদ্ধতি এখনও আমাদের দেশে ব্যাপকহারে প্রচলন ঘটেনি। এর কারণ হিসেবে পোনাউৎপাদনের লাগসই প্রযুক্তির অভাবের কারণেরই এমনটা হচ্ছে বলে আমার মনে হয়েছে। আমার এইপদ্ধতি অনুসরণ করে যে কেউ কাক্সিক্ষত পরিমাণ পাবদা মাছের পোনা উৎপাদনে সক্ষম হবেএটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। পাবদা মাছের একক চাষ অর্থাৎ এককভাবে পাবদা চাষ করলেএই মাছ খুব একটা বড় হয় না। সেক্ষেত্রে মিশ্র চাষে যেকোন মাছের সাথে চাষ করলে ৯/১০মাসে এক একটি পাবদা মাছ ৫০ গ্রাম ওজন হয়ে থাকে। মিশ্র চাষে পাবদা মাছের মজুদ ঘনত্বহবে শতাংশ প্রতি ৩০-৫০টি। তেলাপিয়ার সাথে পাবদা মাছ ভাল হয়ে থাকে এ কারণেই যেতেলাপিয়ার অবাঞ্চিত বাচ্চা পাবদা মাছ খেয়ে তাড়াতাড়ি বড় হয়।
- এ. কে.এম. নূরুল হক
ব্রহ্মপুত্রফিস সিড কমল্পেক্স (হ্যাচারি), ময়মনসিংহ
 

দেশি পাবদার চাষ প্রযুক্তি-১

December 18, 2009
                               
দেশি পাবদার চাষ প্রযুক্তি-১

পাবদা মাছ একটি বিলুপ্ত প্রজাতির মাছ
।এই মাছ অত্যš- সুস্বাদু এবংজনপ্রিয়।আমাদের দেশে বেশ আগে হাওড়-বাঁওড় -বিলে এই মাছটির পাওয়াযেত।কালেরবিবর্তনে প...

Continue reading...
 

আইলে মিশ্রফসল চাষাবাদ

December 17, 2009
                                     
আইলে মিশ্রফসল চাষাবাদ
 
বাংলাদেশে বর্তমানে আবাদি জমির পরিমাণ প্রায় ৭১ লাখ ৯২হাজার হেক্টর।বিশেষজ্ঞদের মতে এই আবাদি জমির প্রায় ২ শতাংশ আইলের ভেতরেপড়েছে।সে হিসেবে প্রায় à...

Continue reading...
 

আবদুর রশিদের সফলতার ২২বছর

December 15, 2009
                              
আবদুর রশিদের সফলতার ২২বছর
পরিশ্রম, কর্মদক্ষতা, নিষ্ঠা, সততা আর আত্মবিশ্বাস মানুষকে তার সফলতার চূড়ায় পৌঁছে দেয় এরএক জ্বলš- উদাহরণ ময়মনসিংহের ভালুকা উপজেলার মোঃ আবদুর রশিদà¥...

Continue reading...
 

নতুন কৃষিঋণ নীতিমালা ঘোষণা

December 13, 2009

 

 

এনজিও’র সম্পৃক্ততার সুযোগ রেখে ২০০৯-২০১০ অর্থবছরের কৃষিঋণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালায় কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্à...


Continue reading...
 

কোথায় লাগাবেন কি গাছ

December 13, 2009
                                    
কোথায় লাগাবেন কি গাছ
 
জুন, জুলাই ও আগস্ট মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই সঠিক স্থানে সঠিক চারা রোপনের সময় জুন, জুলাই ও আগস্ট । জেলা ও উপজেলা বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে à¦...

Continue reading...
 

আসাদ্দর মিয়ারনার্সারি

December 11, 2009
                              
আসাদ্দর মিয়ারনার্সারি 
মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের অধিবাসীআসাদ্দর মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও নার্সারি করে আজ তিনিস্বাবলম্বী।১০ বছর আগে মৌলà¦...

Continue reading...
 

ইউরিয়ার বিকল্প জীবাণু সার : বাঁচাবে১৩০০ কোটি টাকা

December 11, 2009
                                        
ইউরিয়ার বিকল্প জীবাণু সার : বাঁচাবে১৩০০ কোটি টাকা
গোকুলচন্দ্র বিশ্বাস বাকৃবি
ল্যাবেগবেষণারত জীবাণু সার বিশেষজ্ঞ ড. এম এ সাত্তার
কৃষিপণ্যেরঊর্ধ্বমূল্যের বাজারে আশà¦...

Continue reading...
 

 বড়ই দু:খের সাথেজানাচ্ছি যে, গত মার্চ ২০০৯ হইতে আপডেট করা এই সাইটের সকললেখা ডিসেম্বর ২০০৯ এর প্রথম সাপ্তাহে কোন অজানা কারনে বা অসর্তকতার কারনে মুছেগেছে।দূ:খের বিষয়, দীর্ঘ ৯ মাসের কষ্ট বিফলে গেলো।যাই হোক, ডিসেম্বর ২০০৯ থেকে আবার কাজ শুরুকরেছি।সহসায় এই সাইট আবারো পূর্নাঙ্গ সাইট হিসেবেচালু হবে।

এই সাইটে আগে লেখা ছিলো :নেটেখুজে খুজে নিজের জন্য কিছু কৃষি বিষয়ক লেখা সংগ্রহ করেছি, যা দিয়ে এই সাইটবানিয়েছি।দেখুন কারো কাজে আসেকিনা।তবে যত সম্ভব লেখকেনাম ও সূত্র উল্লেখ্য করাহয়েছে।কপি করার জন্য দু;খিত।Sorry. যাদের অণুপেরনায় এইসাইট বানিয়েছিতারাহলেন, কৃষিবিদ মুনা, শাইখ সিরাজ, টিভিঅণূষ্ঠান, ইত্তেফাক, আমার দেশ, প্রথমআলো।

Bookmark and Share

Recent Posts