ফুল চাষ: লাভ জনক কৃষিপণ্য
Posted by Nurjahan Chowdhury on Wednesday, December 23, 2009
Under: Flowers(ফুলচাষ)
|
ফুল চাষ: লাভজনক কৃষিপণ্য
ফুল বিশ্বের মানুষের কাছে অতি প্রিয় এক বস্তু।ফুলকে সবাইভালবাসে।আগে আমাদের দেশে ফুলের তেমন কদর ছিল না।বর্তমানে ফুলেরচাহিদা অনেক বেশি।মানুষ এখন বিয়ের গাড়ি সাজাতে, গুণীজনদের বরণ করেনিতে, বিয়ে বাড়ি সাজাতে, জন্মদিনের অনুষ্ঠানে, পূজা-পার্বণে, গায়ে হলুদে, একুশেফেব্র“য়ারিতে, সভা-সমিতি ও বিভিন্ন অনুষ্ঠানে ফুলের ব্যবহার আগের চেয়েঅনেক বেড়ে গেছে।বর্তমানে চাহিদার আলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল চাষ করেলাভবান হওয়া খুবই সহজসাধ্য ব্যাপার।আমাদের দেশে বিভিন্ন ফুলের জন্মে যেমন-গোলাপ, গাঁদা, চামেলী, বেলি, জুঁই, শেফালি, রজনীগন্ধা, গন্ধরাজ, গ¬াডিওলাস, শেফালি, দোপাট্টি, হাসনা-হেনা, চন্দ্রমলি¬কা, ডালিয়া, রঙ্গন, দোলনচাঁপা, কনকচাঁপা, অপরাজিতা, মৌ-চণ্ডাল, টগর, মর্নিংরোজ, জবা, কসমস, মালতি, কামিনী ইত্যাদি।এর ভেতরে কিছু আছেবর্ষজীবী এবং কিছু মৌসুমী।কোন কোন ফুল এমনিতেই জন্মে আবার কোন কোন ফুলের চাষ করতেহয়।আমাদের দেশে বিভিন্ন জাতের গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, রঙ্গন, গ¬াডিওলাস ইত্যাদিখুলনা ও যশোরসহ কয়েকটি অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।অর্থনৈতিকভাবে রাখছেগুরুত্বপূর্ণ অবদান।বেকাররা পাচ্ছে কাজ।
মাত্র ২৫ বছর আগের কথা।এখানকার অধিকাংশমানুষই ভারত থেকে চোরাচালানী করে বিভিন্ন ধরনের ফুল আনতো আমাদের দেশে।এই ফুল ঢাকারবিক্রেতাদের কাছে বিক্রি করে তারা মোটা অংকের টাকা লাভ করতো।এই লাভ দেখেই এক সময়যশোরের গদখালীর মানুষ সিদ্ধাš- নেয় ফুল চাষের।সেই থেকে শুরু হয় বাংলাদেশে বাণিজ্যিকভাবেফুলের চাষ।
রোপণের সময় : অধিকাংশ ফুলের বীজ, চারা, কলম বা কন্দ অশ্বিনথেকে অগ্রহায়ণ পর্যš- রোপণের উপযুক্ত সময়।
জমি নির্বাচন : এমন জমি নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্তআলো-বাতাস পায়।উঁচু দো-আঁশ মাটি ফুল চাষের জন্য উপযোগী।মনে রাখতেহবে, ফুলচাষের জন্য জমি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।বাগানের আকার-আকৃতি মানানসই হলে ভালদেখায়।
বেড়া দেয়া : গবাদি পশুর বা অবাঞ্ছিত আক্রমণ থেকে ফুল গাছকেবাঁচাতে হলে শক্ত বাঁশের/কাঁটাতার/লোহার বেড়া দিতে হবে।লক্ষ্য রাখতে হবেগরু-ছাগল যেন সে বেড়া ভেঙ্গে না ফেলে।
জমি তৈরি ও চারা রোপণ : জমির পরিমাণ বেশি হলে বিভিন্ন জাতেরফুলের জন্য আলাদা আলাদা জায়গা ভাগ করে পরিকল্পনা মাফিক (নিয়ম মাফিক) চারা রোপণ করতেহবে।কন্দ, চারা বা কলম রোপণের ২০/২৫ দিন আগে জমি ভালভাবে কুপিয়েউপযুক্ত ও পরিমিত সার যেমন- পচা গোবর, টিএসপি, হাড়ের গুঁড়া, এম,পি, ইউরিয়া, খৈল, চা-পাতিরউচ্ছিষ্টাংশ, ছাই ইত্যাদি মিশিয়ে মাটি ঝরঝরে করতে হবে।সার প্রয়োগে জৈবসারের প্রাধান্য দেওয়া উচিত।সব সময় স্বাস্থ্যবান ও নিরোগ চারা বা কন্দ লাগাতেহবে।চারা লাগিয়ে উপরে চাপ না দিয়ে পাশের মাটি চাপ দিয়ে শক্তভাবেচেপে দিতে হবে এবং প্রয়োজনমত পানি দিতে হবে।চারাভেদে খুঁটিপুঁতে চারার গায়ে বেঁধে দিতে হবে।
প্রাপ্তিস্থান : শহরে বা গ্রামে বর্তমানে ভাল নার্সারিতেউন্নতজাতের বীজ, কলম ও চারা পাওয়া যায়।কৃষি স¤প্রসারণ অফিসেযোগাযোগ করলে চারার সন্ধান পাওয়া যাবে।
পরিচর্যা : আগাছা নিড়ানী দিয়ে তুলে ফেলতে হবে এবং গোড়ারমাটি মাঝে-মধ্যে আলগা করে দিতে হবে।প্রয়োজনে পানি সেচেরব্যবস্থা করতে হবে।পিঁপড়া ও মাকড়সার আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্যহিপ্টেক্লোন-৪০ পরিমাণমত দেওয়া যায়।সাধারণ পোকার জন্য মেলতিয়ন বা ডাইমেক্রন ওষুধপ্রয়োগ করা যেতে পারে।রোগ অনুযায়ী প্রতিকারের ব্যবস্থা নিতে হবে।সার প্রয়োগেরকলাকৌশল জেনে চাহিদামত কয়েক দফা সুষম সার ও সেচ দিতে হবে।ফুল ধরার বেশ আগেহতে বিশেষ যতœ নিতে হবে।ফুলের পরিমাণ ও মান উভয় দিকেই খেয়াল রাখাদরকার।গাছভেদে পুরানো ও রোগা ডাল-পালা ছাঁটাই করে দিতেহবে।
ফুল সংগ্রহ : ফুল সম্পূর্ণ ফোটার আগে ডাঁটাসহ কেটে ফুলসংগ্রহ করা যায়।ডাঁটার নিচের অংশ পানিতে ডুবিয়ে রাখলে ফুল সজীবথাকে।মান ভাল রাখার জন্য ডাঁটাসহ ফুল আঁটি বেঁধে পরিপাটি করেকালো পলিথিনে মুড়ে বাজারে পাঠাতে হবে।
টবে ফুল চাষ : জমির অভাবে দালানের ছাদে, বারান্দার টবে সৌখিনবা বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা যায়।বিভিন্নজাতের বাবর্ণের গোলাপ ও গাঁদা।এছাড়া ডালিয়া, রঙ্গন, চন্দ্রমলি¬কা, মৌ-চণ্ডাল, রজনীগন্ধা, বিভিন্নআর্কিড, নানাজাতের আকর্ষণীয় ক্যাকটাস ও বনসাই।বর্তমানে বাজারেএসবের ভাল চাহিদা রয়েছে।সময় বাঁচানো এবং নির্মল আনন্দের জন্য বর্ষজীবি বা স্থায়ীফুলের চাষ করা যায়।যেমন- গোলাপ, জবা, চেরি, দোলনচাঁপা, মালতি, কামিনীরঙ্গন, পাতাবাহার, বিভিন্ন আর্কিড ও নানাজাতেরক্যাকটাস।ক্যাকটাস জাতীয় গাছের জন্য সার খুবই কম লাগে।ফলে ব্যয়ও হয় খুবকম।
উপসংহার : আমাদের দেশে ফুল চাষ করে আত্মকর্ম সংস্থানেরমাধ্যমে বেকারত্ব ঘুচানো সম্ভব।দেশে ফুলের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করাযায়।আসেবৈদেশিক মুদ্রা।সবচেয়ে বড় কথা ফুল মানুষের খারাপ মনকে ভাল করেদেয়।
সূত্র: ইত্তেফাক |
In : Flowers(ফুলচাষ)